একটি বিজনেসের জন্য প্রফেশনাল ফেসবুক পেইজ শুধু একটি সোশ্যাল প্রোফাইল নয়; এটি আপনার ব্র্যান্ডের পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং সম্ভাব্য ক্রেতার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম।
আপনার বিজনেস পেইজে কি আকর্ষণীয় ও ব্র্যান্ডিং টাইপ পোস্ট দেওয়া হচ্ছে? অডিয়েন্স কি আপনার পেইজে ভিজিট করে আপনার বিজনেস সম্পর্কে পজিটিভ ধারণা পাচ্ছে? একটি বিজনেসের অনেকগুলো দিক রয়েছে। বর্তমানে ডিজিটাল প্রচারণায় আপনার বিজনেস পেইজটি হতে হবে প্রফেশনাল ও কনটেন্টের বাহক।
শুধু সেল পোস্ট ভিজিটরের নিকট আপনার পেইজের গুরুত্ব কমিয়ে দিতে পারে। তাই পেইজে প্রয়োজন সঠিক তথ্য, ব্র্যান্ডিং, আকর্ষণীয় ভিজুয়াল এবং পরিকল্পিত কনটেন্ট।
বিজনেস দ্রুত গ্রো করতে ও ব্র্যান্ডিং করতে ডিজিটাল স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে Facebook একটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় মিডিয়া। একটি Facebook Business Page-কে প্রফেশনাল সেটআপ ও ভালো মানের কনটেন্ট দিয়ে সাজাতে হবে।
পেইজে যখন সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় পোস্ট করা হয়, তখন ভিজিটর বা অডিয়েন্সের নিকট সেটি গ্রহণযোগ্য হয় এবং তারা স্ক্রল থামিয়ে পোস্টটি দেখতে সময় দেয়। এতে পোস্টের engagement ও organic reach বৃদ্ধির সুযোগ তৈরি হয়।
এভাবে ধারাবাহিকভাবে ভালো মানের কনটেন্ট প্রকাশ করলে পেইজের প্রতি অডিয়েন্সের আস্থা তৈরি হয় এবং বিজনেসের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পেতে পারে।
আপনার ব্র্যান্ড ও বিজনেস সম্পর্কে গবেষণা করে প্রয়োজনীয় তথ্য, কনটেন্ট এবং ভিজুয়ালের মাধ্যমে আপনার Facebook Page-কে একটি প্রফেশনাল পর্যায়ে সাজানোর কাজ করা হবে।
আপনার প্রয়োজন অনুযায়ী এই সার্ভিস কমপক্ষে ২ মাস থেকে শুরু করে দীর্ঘমেয়াদি ভিত্তিতেও নেওয়া যেতে পারে।
অদূর ভবিষ্যতে আপনার বিজনেসে উপরোক্ত যেকোনো সার্ভিস নিতে আমার সঙ্গে কাজ করতে পারবেন। আমি শুধু একটি সার্ভিস দেওয়ার চেয়ে আপনার বিজনেসের দীর্ঘমেয়াদি ব্র্যান্ড গঠনে ভূমিকা রাখতে আগ্রহী।